ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

কালিয়াকৈরে পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৫ অক্টোবর, ২০২৫,  12:44 AM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সফিপুর মালেক মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দ্দিন আহমেদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ দেওয়ান মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, আগামী জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়; এটি রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লড়াই। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের সমালোচনা করে বলেন, দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন