ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালাইয়ে যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদকের পদত্যাগ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৬,  1:03 AM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের এক নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। সংগঠনটির কালাই উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ সুমন মন্ডল দলীয় পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছেন।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) তারিখে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর দেওয়া ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত নানা কারণে বর্তমানে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে পূর্বের মতো সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না।

এ কারণে তিনি দলীয় সকল দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানান। একই সঙ্গে তিনি সংগঠনের সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন