ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাইয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারীর মতবিনিময়

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  5:22 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় উপজেলা বিএনপির আয়োজনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফ্রেবুয়ারী) সকাল ১০টা ৩০ মিনিটে কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী, এমপি।

সভায় সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। ব্যক্তিগত মতভেদ ভুলে সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই আমাদের মূল লক্ষ্য। তাই নেতাকর্মীদের উচিত জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে একাত্মতা প্রকাশ করে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির সঙ্গে নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন