ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২১ জানুয়ারি, ২০২৬,  9:04 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলায় সাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কালাই মডেল মসজিদ প্রাঙ্গণে কালাই থানা ও পৌর যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, পৌর বিএনপির সিনিয়র নেতা মো. আনিসুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কালাই থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এফতাদুল, থানা বিএনপি নেতা গোলাম মওলা এবং যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফিদা।

এ সময় কালাই থানা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন