ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

করিমগঞ্জে মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে ১৮ পদে ১২ প্রার্থী

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৫ অক্টোবর, ২০২৫,  10:12 PM

news image

আগামী ৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির ২০২৫-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী  আজ বুধবার  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী কমিটির ১৮ টি পদে এবার ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ২টি, সহসভাপতি পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ১টি, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা পড়েছে ৩ টি। সহ সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ১টি, সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ১টি, কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ১টি, শিক্ষা ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ১টি, কার্যনিবাহী সদস্য পদে মনোনয়ন পত্র জমা পড়েছে ২টি। ১ জন করে নির্বাচিত হবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন