ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

করিমগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ডিসি-এসপি

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৭ অক্টোবর, ২০২৫,  10:02 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান এবং  কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় ভাটিগাংগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মকর্তারা উপস্থিত হয়। সেখানে ভোট কেন্দ্রের বর্তমান অবস্থা নিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোরশেদ আলম,করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ, গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া, গুণধর ইউপির প্রশাসনিক কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।

স্থানীয়দের অভিযোগ, বর্তমান ভোট কেন্দ্রটি দূরবর্তী ও নদী পাড় হতে হয় এবং দুর্গম হওয়ায় দড়িগাংগাটিয়া সাধারণ ভোটারদের বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য ভোট কেন্দ্রে যাওয়া কষ্ট সাধ্য হয়ে পড়ে। তাই সহজে পৌছানো যায় দড়িগাংগাটিয়া দারুস সালাম হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে আলাদা আরও একটি কেন্দ্র স্থাপনের দাবি জানান তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন