ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

করিমগঞ্জে গণঅধিকার পরিষদের সভাপতি শামসুল, সম্পাদক ফারুক

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১১ নভেম্বর, ২০২৫,  10:13 PM

news image

কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অভি চৌধুরী স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট করিমগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন করেন। এতে আলহাজ্ব মো. শামসুল ইসলামকে সভাপতি ও এস এম ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যদের মধ্যে সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম, ড. মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক শফিউল আলম, ও অর্থ সম্পাদক মো. সুমন মিয়া রয়েছেন।

২০১৮ সালের  কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফারুক জানান, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মানে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। আগামীতেও সাধারণ মানুষের পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

গণ অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার  সভাপতি নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. শামসুল ইসলাম জানান, 'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন