ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

করিমগঞ্জে কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১১ অক্টোবর, ২০২৫,  8:24 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কৃষক দলের সদস্য নবায়ন কার্যক্রম শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

গুণধর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো.হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মিরাস আলী, গুণধর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তাজ মাহমুদ, গুণধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক জিয়া রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, নিয়ামত উল্লাহ, মোখলেছ, আবুল কাশেম, মনিরুজ্জামান খেলন, মো. মিজান, মো. মঞ্জু, ইব্রাহিম, রাসেল আহম্মেদ রানা, কামাল, আসাদ, মোস্তুফা, আব্দুল আজিজ প্রমুখ।

বক্তারা বলেন, “কৃষক দল বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। কৃষকের অধিকার রক্ষা ও সরকারের কৃষিবিরোধী নীতির প্রতিবাদে মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্য নবায়ন কার্যক্রমের কোনো বিকল্প নেই।”

বক্তারা আরো বলেন, সদস্য নবায়নের পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে কৃষক দলের ভিত্তি আরও মজবুত হবে। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন