ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমানের ইন্তেকাল

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৩ নভেম্বর, ২০২৫,  3:34 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের বিএনপি নেতা মতিউর রহমান আর নেই।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১ টায় নিজ বাড়িতে দীর্ঘদিন ডায়াবেটিস ও প্যারালাইসিস রোগ ভোগের পর তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি ৫ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন।

তার ছেলে আতিউর রহমান জামাল তথ্য নিশ্চিত করেন। মতিউর রহমান দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত নানা সমস্যা ভুগছিলেন।তিনি ডায়াবেটিস এবং প্যারালাইসিস চিকিৎসা করে বেঁচেছিলেন। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার বাদ আসর আশতকা মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার পর দক্ষিণ আশতকা নূরেরভিটা পাবলিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক সংস্থার সহ সভাপতি দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক গভীর শোক প্রকাশ করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন