ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি হতে আগ্রহী মুখছেদুল মমিন ভূঁইয়া সবুজ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:16 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা হবে শিগগিরই -এমন খবরে নড়েচড়ে বসেছেন দলটির অনেক নেতাকর্মী।পদ পেতে শুরু করেছেন নানা তদবির। তাদেরই একজন করিমগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুখছেদুল মমিন সবুজ।

নিজেকে সৎ,যোগ্য ও দায়িত্বশীল রাজনীতিবিদ দাবি করে মুখছেদুল মমিন সবুজ বলেন, গুণধর ইউনিয়ন বিএনপির কমিটিতে যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি।আমি ছাত্রজীবন থেকে রাজনৈতিক আদর্শে সততার সঙ্গে কাজ করে এসেছি।মাঠ পযার্য়ে যোগ্যতার পরিচয় দিয়েছি।চাঁদাবাজি,মাদক এবং জুয়ায় নিজেকে কখনো জড়াইনি। এসব অপকর্মের বিরোধিতা করে এসেছি সবসময়।

দলের হাইকমান্ড ক্লিন ইমেজ নেতৃত্ব খুঁজছেন জানিয়ে মুখছেদুল মমিন সবুজ বলেন, আমার বিশ্বাস, সিনিয়র নেতাদের দূরদর্শী চিন্তা -চেতনায় নজরে আমি বাদ পড়ব না যোগ্যতার বিচারে।দলের দু:সময়ে প্রতিটি আন্দোলন -সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি।এখনও দলকে সুসংগঠিত করতে এবং দলের নেতাকর্মীদের পাশে থেকে দিন -রাত পরিশ্রম করে যাচ্ছি। আজকে দলের সুদিন এসেছে। আশা করছি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।সেই দৃষ্টিকোণে আমি গুণধর ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি প্রার্থী হতেই পারি।

সভাপতি মনোনীত হলে আগামী পরিকল্পনা কী এমন প্রশ্নের উত্তরে মুখছেদুল মমিন সবুজ বলেন,নন্দিত জননেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গুণধর ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজাব।তৃণমূল পযার্য়ে অবহেলিত এবং ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের সক্রিয় করে জনগণের কাছে বিএনপির রাজনীতির সুবাতাস ছড়িয়ে দেব।

জানা গেছে, ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত মুখছেদুল মমিন সবুজ। গুণধর ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।