ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মুখছেদুল মমিন সবুজ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৬ মে, ২০২৬,  12:15 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মুখছেদুল মমিন সবুজ।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিয়ে তিনি ইতোমধ্যে দলীয় অঙ্গনে আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মুখছেদুল মমিন সবুজ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করছেন।

দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় তার জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সম্ভাব্য সভাপতি প্রার্থীদের মধ্যে মুখছেদুল মমিন সবুজের অবস্থান বেশ শক্তিশালী হয়ে উঠছে। বিশেষ করে তরুণ নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।

মুখছেদুল মমিন সবুজ বলেন, “দলকে সুসংগঠিত করতে এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমি কাজ করে যাচ্ছি। সুযোগ পেলে গুণধর ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সক্রিয় সংগঠনে পরিণত করতে চাই।”

এদিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় স্থানীয়ভাবে তিনি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন