ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৯ নভেম্বর, ২০২৫,  11:10 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।শনিবার, (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মরিচখালী বাজারে গুণধর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চেয়ার দিয়ে হামলা চালানো হয় গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলীর উপর এবং পথসভার মঞ্চ ভাংচুরের চেষ্টা করা হয়।

সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিলেন গুণধর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পারভেজ আহমেদ। এ ঘটনায় এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দলীয় নেতাকর্মীরা জানান, বিকাল ৪ টায় গুণধর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণার জন্য পথ সভা আহ্বান করা হয়।

সভায় গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ধনু মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।তবে পারভেজ আহমেদের অনুসারীদের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় মেনে নিতে পারেননি।

পারভেজ আহমেদ দলীয় কার্যালয়ে গিয়ে চেয়ার দিয়ে জোরপূর্বক আঘাত করে বের করার চেষ্টা করেন এবং গালাগালি করেন।এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাধে। তবে দলের নেতাকর্মীরা জানায়, এতে কেউ গুরুতর আহত হননি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন