ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কচুয়ায় গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

৩০ নভেম্বর, ২০২৫,  12:54 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-১ কচুয়া আসনে গণঅধিকার পরিষদের এমপি পদ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন এনায়েত হাসিব।

এ উপলক্ষে শনিবার বিকেলে কচুয়া পৌর ডাক বাংলোর সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়।

কচুয়া উপজেলা যুবঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হাসান স্বপনের পরিচালনায় এসময় গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার এমপি পদপ্রার্থী এনায়েত হাসিব বলেন আমি কচুয়ার সন্তান। জনপ্রতিনিধি হিসেবে নয়, আপনাদের সহযোগিতা ও পরামর্শে সকলের সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের সাথে রাজনীতি করে আসছি। আপনরা সকলেই অবগত আছেন, ভিপি নুরুল হক নুর ভাই বিগত সময়ে কত নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। আমি তার দলের একজন কর্মী হিসেবে কচুয়ার মানুষের পাশে থাকতে চাই। কচুয়ার অবহেলিত মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সর্বদা জাগ্রত থেকে সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে লিখে যাবেন। আমি আপনাদের লেখনির মাধ্যমে সহযোগিতা চাই।

এসময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসান, সিনিয়র সদস্য সচিব সামিউল প্রধান, যুগ্ম সদস্য সচিব ওমর সালমান, কচুয়া উপজেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুবঅধিকার পরিষদ নেতা মো. সালাউদ্দিন শি. উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক নাঈম হোসেনসহ অসংখ্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এনায়েত হাসিব দলীয় নেতাকর্মীদের নিয়ে কচুয়া বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ট্রাক মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন