ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

কচুয়ার ভূঁইয়ারায় পাকা সড়ক ভেঙ্গে পুকুরে, জনদুর্ভোগ চরমে

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

০১ অক্টোবর, ২০২৫,  10:08 PM

news image

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের পালাখাল -ভূঁইয়ারা-গোলবাহার সড়কের ভূঁইয়ারায় পাকা সড়ক ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে। রাস্তাটির দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করা হলেও সম্পূর্ণ ভাবে মাটি দিয়ে ভরাট করা হয়নি,যার ফলে সড়ক ভেঙ্গে পুকুরে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রতিনিয়ত অটো রিক্সা,  সিএনজির যাত্রী সাধারনরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই এলাকার মানুষের পালাখাল বাজারে যাওয়া সহ,যাতায়াতের একমাত্র রাস্তা এটা।সড়কটি ভেঙ্গে পুকুরে তলিয়ে যাওয়ার কারনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। সবসময় মনে থাকে দুর্ঘটনার ভয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে কয়েক হাজার মানুষ। এই এলাকার মানুষের যাতায়াতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে সড়কটির কোন অস্তিত্ব নেই বললে চলে।

সড়কটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছে এলাকার ভুক্তভোগী সাধারন মানুষ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন