ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

এমপি নাসের রহমানের উদ্যোগে হটলাইন সেবা চালু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২০ মার্চ, ২০২৬,  10:46 PM

news image

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও কোন অভিযোগ যে কোন খবর পৌঁছাতে এবং জনগণের সাথে সম্পর্ক জোরদার করতে বিশেষ হটলাইন সেবা চালু করেছেন।

বৃহস্পতিবার (১৯ই মার্চ) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই উদ্যোগের তথ্য জানিয়ে তিনি লিখেছেন, “আপনার সমস্যা, আপনার কথা-এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে।” এই হটলাইন সেবার মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণ তাদের অভিযোগ, সমস্যা বা প্রয়োজনীয় তথ্য সরাসরি আদান-প্রদান ও জানাতে পারবেন।

সংসদ সদস্য জানান, জনগণের ভোগান্তি দ্রুত লাঘবে ও সমাধানের পাশাপাশি সরাসরি সংযোগ স্থাপনের লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে ০১৭১১৭৫১৫১৫ সেল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।

এম নাসের রহমান বলেন,“হটলাইনটি সরকারি এমপির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফলে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ তথ্য প্রকাশের মাত্র আধা ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। শত শত মানুষ লাইক, কমেন্ট ও শেয়ার করেন এবং অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।

স্থানীয়রা আশা করছেন, হটলাইন সেবার মাধ্যমে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমবে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন