ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

এনসিপি নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে টঙ্গীতে মশাল মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  2:57 AM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিমকে হত্যার হুমকি দিয়ে কে বা কাহারা তার বাসায় চিঠি দিয়েছে। ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে সংগঠনটি।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় এই মশাল মিছিল হয়।এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিমের বাসা টঙ্গীতে।

গত শনিবার রাত সাড়ে ৮টায় মুহিমের বাসার সামনে একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে মুহিমের নাম উল্লেখ করে বলা হয়, ‘তোদের রক্ত আমরা ঝরাবই, জাগ্রত চৌরঙ্গীতে তোর লাশ ঝুলিয়ে রাখব মুহিম। বৈছার ছাপড়ি নিয়ে উড়াল দেওয়া ডানাগুলো ছেটে দেব, আর কয়দিন উড়ে নে, আমরা আসব, তোদের রক্ত দিয়েই রাজপথ পরিষ্কার করা হবে।’ আব্দুল্লাহ আল মুহিম বলেন, আমার বাসার দরজার সামনে কেউ এই চিঠি দিয়ে গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন