ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

এনসিপির গুলশান থানা সমন্বয় কমিটি গঠিত

#

নিশাত শাহরিয়ার

১৪ নভেম্বর, ২০২৫,  12:57 AM

news image

ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে রাজপথের সাহসী সৈনিক নুরুল ইসলাম জুয়েলকে প্রধান সমন্বয়কারী নির্বাচন করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ঢাকা মহানগর উত্তরের গুলশান থানা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।  সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন-মো: আলী হোসেন, ব্যারিস্টার আহমেদ আল ফারাবী, এডভোকেট আরিফ মাহমুদ, মোঃ সাইদুল আলম, মোঃ জুনায়েদ হোসেন, কাজী মুহাম্মদ জোবায়ের বুলবুল, মোঃ ফয়সাল কবির অমিত।

এনসিপির ঢাকা মহানগর উত্তর গুলশান থানা সমন্বয় কমিটির সদস্যরা হলেন- মোঃ মোখলেছুর রহমান, মোঃ জসিম হাওলাদার, মোঃ আনসার জুয়েল, এ জেড সবুজ, মুফতি জসিম উদ্দিন,‌ মোঃ জুবায়ের হোসেন, মোহাম্মদ দুলাল শেখ, মোহাম্মদ নিরব সরদার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ রবিউল ইসলাম, মোঃ রফিক মোল্লা, রোমানা ইয়াসমিন, শিরিন আক্তার, আয়েশা সিদ্দিকা, সোনিয়া আক্তার, সিনথিয়া জাহান, হাবিবা রহমান, ফাতেমা আক্তার,  মোহাম্মদ রাইয়ান আক্তার নয়ন, রজব আলী, মোঃ খোকন, মোঃ আব্দুর রহমান, মোঃ ফয়েজ। 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির ও প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইনের সুপারিশক্রমে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দলের সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে গুলশান থানার সমন্বয় কমিটির গঠন করা হয়।‌

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এনসিপির গুলশান থানা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী নুরুল ইসলাম জুয়েল বলেন, দল আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে আমি জীবন বাজি রেখে হলেও পবিত্র সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো ইনশাল্লাহ। কমিটিতে যারা আছেন তারা সকলেই একে অপরের পাশে থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যথেষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা করেন নুরুল ইসলাম জুয়েল।‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন