ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

একই সঙ্গে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই ভাই

#

রাহাত শরীফ (গোপালপুর)

২২ ডিসেম্বর, ২০২৫,  1:59 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস থেকে একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই সহোদর ভাই। তারা হলেন— টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তারা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, টাঙ্গাইলের এই দুটি আসন বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু সাবেক ছাত্রদল সভাপতি, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বিএনপির সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন