ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

একই ব্যক্তি তাঁতী লীগের সদস্য সচিব আবার ইউপি বিএনপি'র আইন সম্পাদক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৪ ডিসেম্বর, ২০২৫,  3:50 AM

news image

মৌলভীবাজারের উপজেলা রাজনীতিতে এখন তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে এক নেতার ‘দ্বৈত সদস্যপদ’কে ঘিরে।

কুলাউড়া উপজেলা আওয়ামী তাঁতীলীগের সদস্য সচিব মোঃ নোমান আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একটি কর্মী সভায় যোগ দিয়ে বক্তব্য দেওয়ায় অভিযোগ ওঠার পর থেকেই এই বিতর্কের সূত্রপাত ঘটে।

​গত বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি'র এক কর্মী সভায় উপজেলা আওয়ামী তাঁতীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নোমান আহমদ বক্তব্য রাখেন বলে জানা যায়। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

একই ব্যক্তি কীভাবে আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত দুটি দলের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকতে পারেন, এই প্রশ্ন তুলে ফেসবুকে নানা মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।

আলোচনার জবাবে উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রিপন আহমদ একটি কঠোর বার্তা দেন। তিনি নিশ্চিত করেন যে নোমান আহমদ তাঁদের ৮নং রাউৎগাঁও ইউনিয়ন বিএনপি'র ২০২৩ সালের ঘোষিত কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন যা উপজেলা কমিটির তৎকালীন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের অনুমোদিত।

​সমালোচকদের উদ্দেশ্যে রিপন আহমদ বলেন, “নোমান আহমেদ কালকের সভায় বক্তব্য দেওয়ায় কাদের গায়ে জ্বালা আরম্ভ হয়েছে আমাদের ভালোই জানা আছে। বেশি জ্বালা পুরা অইলে মলম লাগাও।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন