ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দেয়া হবে না

#

নিশাত শাহরিয়ার

১৭ জানুয়ারি, ২০২৬,  11:28 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করা ও জনপ্রতিনিধিত্ব করার অধিকার নেই। আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালাব। কিন্তু কোনোভাবেই আপনাদের নির্বাচন করতে দেব না।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক-বাহক ও গণতান্ত্রিক রাজনীতির পথিকৃৎ হিসেবে বিভিন্ন জায়গায় বললেও তাদের কাজকর্ম এর সম্পূর্ণ উল্টো। তারা দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তাদের যে লুটেরা শ্রেণি এই নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দেশটাকে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বিদেশে বাড়িঘর করেছে। এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে, নির্বাচনের সময় এসেছে, আবারও তারা জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্বসহ নির্বাচনে অংশ নেওয়ার পাঁয়তারা করছে। আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রথমে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রেটেশন দেওয়ার অথবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে এখতিয়ারবহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা করে, তাহলে আমরা একই সঙ্গে আইনি লড়াই করব এবং রাজপথে নামব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন