ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ঈদুল ফিতর উপলক্ষে ছাত্রদল নেতা মোঃ রাকিব হোসেনের শুভেচ্ছা

#

তাওহীদ (সরকারী বাংলা কলেজ) মিরপুর

২১ মার্চ, ২০২৬,  1:19 AM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিব হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই পবিত্র দিনে সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।”

তিনি আরও বলেন, “ঈদ মানে শুধু আনন্দ নয়, এটি ত্যাগ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ চর্চারও একটি মহান শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”

মোঃ রাকিব হোসেন   দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধ জীবন কামনা করেন এবং আশা প্রকাশ করেন, ঈদের প্রকৃত শিক্ষা প্রতিটি মানুষের জীবনে প্রতিফলিত হবে এবং দেশব্যাপী ছড়িয়ে পড়বে শান্তি ও সম্প্রীতির বার্তা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন