ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ইসলামের পক্ষে কেউ না আসলে আমরা একাই পথ চলবো

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১২ জুন, ২০২৬,  12:20 AM

news image

​মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ মুজাহিদ কমিটি দক্ষিণ ভাগ ও আলহেরা যুবকল্যান পরিষদ কাশেমনগরের উদ্যোগে কাশেমনগর আদর্শ গ্রাম ক্লাব মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্টানে  এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

বুধবার (১০ জুন) রাতে কাসেম নগর দক্ষিণ ভাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ​অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের ৩ মাসের সফলতা ও ব্যর্থতা নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে শায়েখে চরমোনাই  বলেন, "ইসলামের পক্ষে যারা আসবে আমরা তাদের পক্ষে থাকবো। আর ইসলামের পক্ষে যদি কেউ না আসে আমরা একা একাই পথ চলবো।"

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনদিন অবনতি হচ্ছে। গ্যাসের দাম বারবার বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও লাগামহীনভাবে বেড়েছে।"

​উক্ত আয়োজনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের কেন্দ্রীয় সহকারী ইমাম কাম-অডিটর হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু।

​মাহফিলে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শায়েখে চরমোনাই কাশেমনগর যুব আন্দোলনের কার্যালয় উদ্বোধন করেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন