ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

#

মতিন গাজী (যশোর)

১৩ নভেম্বর, ২০২৫,  8:18 PM

news image

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

১৩ই নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে মিছিলটি প্রেমবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও অভয়নগর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল মামুন মোল্লার নেতৃত্বে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা বাজার থেকে শুরু করে প্রেমবাগ গেট চত্বরে যেয়ে বিভিন্ন স্লোগান বক্তব্য এবং আওয়ামিলীগের লকডাউন কর্মসূচির তীব্র নিন্দা জানানো হয় ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ, ১নং প্রেমবাগ ইউনিয়ন  বিএনপির সদস্য শাহীন পারভেজ, যশোর জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক সজল আহমেদ, ১নং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সদস্য আলাউদ্দিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন