ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

আশুলিয়ার ভাদাইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১৫ অক্টোবর, ২০২৫,  10:08 PM

news image

ঢাকা আশুলিয়ার ভাদাইল এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। সোমবার (১৫ অক্টোবর ২০২৫) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাদাইল এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী তাদের সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক অস্ত্র ও মাদক মামলার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেনাদল সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইমন ও রাহুলসহ মোট পাঁচজনকে আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ:

১. মোঃ ইমন (২৩) — ভাদাইল, আশুলিয়া।

২. মোঃ রাহুল (২৩) — ভাদাইল, আশুলিয়া।

৩. মোঃ সাইরোয়ার (৩০) — ভাদাইল, আশুলিয়া।

৪. মোঃ সানোয়ার (৩৩) — ভাদাইল, আশুলিয়া।

৫. মোঃ বায়েজিদ (২২) — ফরিদপুর।

উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ

দেশীয় অস্ত্র (রামদা, চাপাতি ইত্যাদি) – ১৭টি

টেজার – ২টি

অপরাধমূলক তথ্যসম্বলিত মোবাইল ফোন – ৬টি

এলাকাবাসী জানিয়েছেন, এই অভিযানের পর ভাদাইল এলাকায় স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ ফিরে এসেছে। দীর্ঘদিনের ত্রাস সৃষ্টিকারীদের গ্রেফতারের খবর পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন