ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

আর কতটা ত্যাগী হলে ছাত্রদলের কমিটিতে জায়গা পাবেন পদ বন্চিত নেতা-নেত্রীরা

#

নিশাত শাহরিয়ার

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  2:43 AM

news image

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির গঠনের দাবি নিয়ে দিনের পর দিন সেন্ট্রাল এবং মহানগর নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন ছাত্রদলের পদ বন্চিত নেতা-নেত্রীরা। 

২০২৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করে জানানো হয়, আগামী ৪৫ দিনের মধ্যে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু সময়ের বাঁকে বাঁকে কাঙ্খিত সময় পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সেই পূর্ণাঙ্গ কমিটি। 

এভাবে কাল বিলম্বের কারনে একটা সময় অনেকের হয়তো ছাত্রত্ব থাকবে না কিংবা অনেকেই প্রবেশ করবেন পেশাগত জীবনে। আবার কারো কারো জীবনের বাকি সময়টা কেটে যাবে আপসোস আর হতাশায়। 

ফ্যাসিবাদী শাসনামলের দীর্ঘ সময়ে যারা রাজপথসহ প্রতিটি অলিতে গলিতে স্বৈরাচার পতনের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রেখেছিল তাদের অনেকেই আজ অবহেলিত, বন্চিত। 

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে জায়গা না পাওয়া অনেকের সাথে কথা বলে জানা যায়, রাজপথে আন্দোলনের উত্তাল দিনগুলোতে সরব উপস্থিতির নেতা-কর্মীরা যেভাবে উপেক্ষিত হচ্ছে তা সত্যিই বিব্রতকর। 

রাজপথের পরীক্ষিত সৈনিকদের মূল্যায়ন না করাটা দলের গতিশীলতায় কখনোই ভালো বার্তা বয়ে আনে না বলে জানান রাজনৈতিক বোদ্ধারা। 

এদিকে, পদ বন্চিত নেতা-নেত্রীদের যোগ্যতা এবং গুরুত্ব অনুযায়ী কমিটিতে দায়িত্ব প্রদান করে সাংগঠনিক ভিত্তিকে আরো বেশি জোরালো এবং কর্মসূচিমুখী করার আহবান জানিয়েছেন সচেতন রাজনৈতিক মহল। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন