ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)
০২ আগস্ট, ২০২৬, 3:06 AM
আব্দুস সাত্তারের স্মরণে দক্ষিণ জেলা জাতীয় পার্টির স্মরণসভা
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মরহুম আব্দুস সাত্তারের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় কর্মকাণ্ডে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, আব্দুস সাত্তার ছিলেন জাতীয় পার্টির একজন নিবেদিতপ্রাণ, সৎ ও ত্যাগী সংগঠক। দলের দুঃসময়ে তিনি নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি একজন পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতাকে হারিয়েছে। তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী দিনের নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকার। সভা পরিচালনা করেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব চৌধুরী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়াদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বোরহান উদ্দিন ফারুকী, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ সিরাজুল ইসলাম ইস্টিল, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. এ. ছালেম, আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সেলিম, পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডা. খোরশেদ আলম।
আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একে এম বাদশা মিয়া, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী নুরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী নুরুচ্ছফা, আনোয়ারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, বোয়ালখালী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মজিবুর রহমান, জাপা নেতা ডা. আব্দুল হালিম, নুরু নব্বী চাঁদ, নুরু হোসেন, ফরহাদুল ইসলাম বাবুল, দুলা মিয়া চৌধুরী মেম্বার, জালাল আহমেদ, আবুল কাশেম, আব্দুর নুর রনি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি প্রার্থী এম. ইরফান হোসেনসহ জেলা, উপজেলা, পৌরসভা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মরহুম আব্দুস সাত্তারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।