ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আনোয়ারা-কর্ণফুলীতে ভোটারদের দ্বারে দ্বারে জাতীয় পার্টির প্রার্থী আবদুর রব চৌধুরী

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  6:25 AM

news image

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবদুর রব চৌধুরী টিপু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি এলাকায় ঘুরে ঘুরে জনগণের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

প্রচারণাকালে আবদুর রব চৌধুরী টিপু উন্নয়ন ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আগামী দিনে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে আনোয়ারা ও কর্ণফুলীর সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন শুধু অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রতীক ‘লাঙ্গল’-এ ভোট দিয়ে তাকে সমর্থন জানানোর জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আন্তরিক আচরণের কারণে প্রার্থী আবদুর রব চৌধুরী টিপু এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন