ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়বে এনসিপি: তপু

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৩ নভেম্বর, ২০২৫,  1:34 PM

news image

“ফাইট ফর চেঞ্জ অ্যান্ড জাস্টিস”— পরিবর্তন ও ন্যায়ের সংগ্রামের এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশপন্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এগিয়ে যাচ্ছে আধিপত্যবাদমুক্ত ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে।

বাগাতিপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এবং নাটোর-১ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু বলেন,

“জুলাই সনদ আমাদের নতুন দিকনির্দেশনা। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “এনসিপি জনগণের দল— এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, বরং জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু।”

প্রভাষক তপু, যিনি একজন প্রগতিশীল সমাজচিন্তক, সাংবাদিক-কলামিস্ট ও মানবাধিকার কর্মী হিসেবেও পরিচিত, স্থানীয় পর্যায়ে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এ সময় উপজেলা এনসিপির নেতৃবৃন্দ ও কর্মীরা “ইনকিলাব জিন্দাবাদ”, “এনসিপি জিন্দাবাদ” শ্লোগানে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন