ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী মৌলভীবাজারে হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পোরশায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আইপিএলে শীর্ষে প্রীতি জিনতা, তলানিতে বলিউড বাদশা

#

ফয়সাল আহমেদ অনন্ত

২২ এপ্রিল, ২০২৬,  1:46 PM

news image

আইপিএল ২০২৬ মৌসুমে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে ওঠানামা এখনো অব্যাহত, যেখানে শীর্ষস্থান দখল করেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস (PBKS)। আর পয়েন্ট টেবিলের সবার নিচে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR)।

৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ধারাবাহিক পারফরম্যান্স তাদের এগিয়ে রেখেছে অন্যদের তুলনায়।

তারপরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB): ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রাজস্থান রয়্যালস (RR): অবস্থান তৃতীয় স্থানে। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH): চতুর্থ স্থানে থাকলেও পারফরম্যান্সের ব্যালেন্স ধরে রেখেছে। 

দিল্লি ক্যাপিটালস (DC): পঞ্চম স্থানে উঠে এসে প্লে-অফের দৌড়ে ফিরেছে। গুজরাট টাইটান্স (GT): আছে ষষ্ঠ স্থানে। ইনজুরির কারণে রোহিত শর্মার অনুপস্থিতি ভোগাচ্ছে সপ্তম স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে(MI): 

চেন্নাই সুপার কিংস (CSK) এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ২ জয়ে অষ্টম স্থানে রয়েছে। ধারাবাহিক ব্যর্থতায় দলটি আছে চাপের মধ্যেই আর শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে ঘুরে দাঁড়াতে হবে এখনই।

লখনউ সুপার জায়ান্টসে'র (LSG): অবস্থান নবম স্থানে আর কলকাতা নাইট রাইডার্স (KKR): শেষ ম্যাচে একমাত্র জয় পেলেও আছে দশম স্থানে। শাহরুখের কলকাতা নেট রান রেটেও রেয়েছে পিছিয়ে। 

এবারের আইপিএলে পয়েন্ট টেবিল বদলাচ্ছে প্রতিনিয়ত। শীর্ষে থাকলেও পাঞ্জাবের জন্য চ্যালেঞ্জ যেমন সহজ নয়, আর মাঝের এবং নিচের দিকের দলগুলোও প্লে-অফে টিকে থাকতে মরিয়া হয়ে লড়ছে। লীগ ম্যাচের এই পর্যায়ে এসে হাড্ডি লড়াইয়ে জমে উঠেছে আইপিএল ২০২৬।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন