ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন

#

আশরাফুল আলম

৩০ নভেম্বর, ২০২৫,  12:35 AM

news image

অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্ববায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডঃ আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপারর্সন এর উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন, বইটির লেখক বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমার,বিশিষ্ট পরিবেশ এবং মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর নার্গিস বানু।

আরো উপস্থিত ছিলেন ৭১ টিভির সিইও শফিক আহমেদ, আর টিভির প্রধান বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহ্ববায়ক মোঃদেলওয়ার হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো, কৃষিবিদ নূরনবী ভূইয়া শ্যামল, যুবদলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী শিশির, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ, বাংলাদেশ কৃষি অর্থনীতিবীদ সমিতির সাংগঠনিক সম্পাদক সরুজজামান শুভ। অনুষ্ঠান পরিচালনা করেন ড. নাছির উদ্দিন মাহমুদ মিল্টন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন