ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১৪ অক্টোবর, ২০২৫,  6:37 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অভয়নগর আর্মি ক্যাম্প সূত্রে জানায়, গত ১৪ অক্টোবর রাত ২টা থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন সানজিদ আহমেদ (২ ইবি) এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আজহারুল নামের এক ব্যক্তির বাড়ির পাশের লাকড়ির ইস্তপ থেকে দুইটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মূল আসামি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সানজিদ আহাম্মেদ জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জব্দ রাখা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন