ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

অভয়নগরের হিদিয়ায় ইছামতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

#

মতিন গাজী (যশোর)

০৩ অক্টোবর, ২০২৫,  5:58 PM

news image

যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামে ইছামতী নদীতে গত (২ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ আয়োজনকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে এক মিলনমেলা। হাজারো নারী-পুরুষ দর্শকরা নদীর তীরে এবং নৌকায় অবস্থান নিয়ে উপভোগ করেন মনোমুগ্ধকর এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে জারী ও শাড়ী গানের দলের গান ও নৃত্যের পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মোট ২২টি নৌকা অংশগ্রহণ করে। বড় নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে জাকির হোসেনের নৌকা, দ্বিতীয় স্থান পায় সাধন বিশ্বাসের নৌকা এবং যৌথভাবে তৃতীয় হয় রিপন ও বলাইয়ের নৌকা। ছোট নৌকায় প্রথম স্থান অর্জন করে তরিকুলের নৌকা, দ্বিতীয় স্থান পায় জিরানের নৌকা এবং তৃতীয় হয় বিজয়ের নৌকা।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা ফরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান ও সেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান মোল্লা। ইছামতী পাড়ের এ নৌকা বাইচ গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন আয়োজকরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন