ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

অধ্যাপক মোজাফফর আহমদের সহধমির্নী আমেনা আহমেদের মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৯ মার্চ, ২০২৬,  3:59 PM

news image

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারেরর উপদেষ্টা ও ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সহধর্মিণী মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক মিসেস আমেনা আহমেদ(৯২) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন  এক যৌথ শোকবার্তায় জানান,আমেনা আহমেদ ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেত্রী।তিনি জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আজীবন বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামী এই নেত্রী  দীর্ঘদিন ধরে গণমানুষের অধিকার আদায়ে এবং দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আমেনা আহমেদের রাজনৈতিক আদর্শ ও কর্মধারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন