ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

‎বটিয়াঘাটায় হুমকি ও চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

#

ইমরান হোসেন (খুলনা)

০২ এপ্রিল, ২০২৬,  1:59 AM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি, হাস মুরগী, গভীর নলকুপের লোহার অংশ চুরি ও হয়রানির অভিযোগ উঠেছে।

এমনকি শত্রুতার জেরে গভীর নলকূপ চুরি করে ক্ষ্যান্ত হননি, নলকূপের মধ্যে বালি ভরে দিয়েছে যাতে করে পানি পান না করতে পারে এমন ঘৃনিত অমানবিক কাজ করার ঘটনায় ভুক্তভোগী ২৯/০৩/২০২৬ তারিখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার জিডি নং-১৪৩৬।

এছাড়া একই ঘটনাকে কেন্দ্র করে ৩০/০৩/২০২৬ তারিখ সকাল অনুমান ১১ টার সময় ঘটনা তদন্তে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে পৌছালে তাদের সামনে ১ নং বিবাদী রবিউল ইসলাম ‎ভুক্তভোগী কলাম ঢালী (৫০), পিতা: সামাদ ঢালী, মাতা: রহিমা খাতুনকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় ৩০/০৩/২০২৬ তারিখ একটি অভিযোগ দায়ের করা হয়।

‎অভিযোগে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদী রবিউল (৩৫) আশিক (২৯), আলাল উদ্দিন (২৮)সহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জনের সঙ্গে বিরোধ চলছিল। তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে এবং বিভিন্ন সময় ক্ষতি করার চেষ্টা করে ভুক্তভোগীদের মারাত্মকভাবে মারপিঠ করে খুন জখম করে। দীর্ঘদিন খুলনা মেডিকেলে চিকিৎসা গ্রহণ করে বাড়ীতে আসলে বিবাদীরা আবারও খুন জখমের হুমকি প্রদান করে। 

‎পূর্বে এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়ে বটিয়াঘাটা থানায় ১৫/১২/২০২৩ তারিখ একটি মামলা দায়ের করেন, (মামলা নং- ৭/১৬৯।

‎অভিযোগে আরও বলা হয়, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোগলবুনিয়া গ্রামের জিয়া খালপাড় এলাকায় বিবাদীরা তাকে দেখে গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন