ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

​বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিধান, সম্পাদক সাইফুল

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৭ জুন, ২০২৬,  8:05 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

২৭ জুন শনিবার বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষকদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর একটি পদ শুন্য রয়েছে। ৫টি পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

​প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন: ​সভাপতি পদে বিধান রঞ্জন দে ২১৫ ভোট,​সহসভাপতি অজয় কুমার দাশ ১৯২, ​সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ১৮৫। ​সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুর রহমান ১৭১, ​অর্থ সম্পাদক মোঃ জাকারিয়া হোসাইন ২১২ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৫৩ জন। তার মধ্যে ৩৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন