ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

৯০ দিনের জ্বালানি মজুতে কাজ করছে সরকার

#

মতিন গাজী (যশোর)

২৭ মার্চ, ২০২৬,  10:11 PM

news image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে সবসময় ৯০ দিনের জ্বালানি মজুদ রাখার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।শুক্রবার (দুপুর ১২টা) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশে তা বৃদ্ধি করা হয়নি। জনগণের স্বার্থে সরকার প্রতিদিন প্রায় ১০৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন