ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৫ মার্চ, ২০২৬,  8:37 PM

news image

২৫শে মার্চ, ১৯৭১ সালের সেই বিভীষিকাময় কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত সকল বীর শহিদের স্মরণে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় ‘গণহত্যা দিবস ২০২৬’ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক জনাব ডা. শামীম রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) সভায় বক্তারা ২৫শে মার্চের গণহত্যার নির্মম ইতিহাস এবং বাঙালির দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন।

জেলা প্রশাসনের এই আয়োজনে উপস্থিত সকলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। 

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন