ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

২৪ বছর ইমামতির পর হাফেজ তাজুল ইসলামের রাজকীয় বিদায়

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১০ জুলাই, ২০২৬,  9:43 PM

news image

দীর্ঘ ২৪ বছর ইমামতি শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজীপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মো. তাজুল ইসলামকে রাজকীয় বিদায় ও সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকাবাসী।

শুক্রবার (১০ জুলাই) পবিত্র জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। পরে শত শত মুসল্লি গাড়িবহরসহ তাকে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট, নগদ অর্থ এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিনের কর্মস্থল ও মুসল্লিদের ভালোবাসায় আপ্লুত হয়ে হাফেজ মো. তাজুল ইসলাম আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত মুসল্লিরাও আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দীর্ঘ ২৬ বছর ধরে খতিব হিসেবে দায়িত্ব পালনকারী কাজী মাওলানা মোহাম্মদ হানিফ। তিনি বলেন, "আমি ও হাফেজ তাজুল ইসলাম প্রায় ২৪ বছর একসঙ্গে দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময়ে আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য হয়নি। তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ জীবন কল্যাণময় করুন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীপাড়া বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের আমিন, সাধারণ সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সদস্য মমিন উল্যাহ, মেরিনার সাইফুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন