ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক ১

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩১ অক্টোবর, ২০২৫,  2:07 PM

news image

নওগাঁর হাপানিয়া সীমান্তে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) হাপানিয়া ক্যাম্পের টহল দল। আটককৃত ব্যক্তি হলেন- সাপাহার উপজেলার পশ্চিম বিরামপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে উজির (কান্ত) (৩৫)।

সিভিল সোর্স ও এসআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সীমান্ত মেইন পিলার ২৩৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে ৮০০ গজ উওর পূর্ব দিকে পশ্চিম বিরামপুর আসামির বাড়ির পাশের পুকুর পাড় যাহার জিআর নং- ৪৬৫৭৪৩ এমএস ৭৮/সি/০৮,৭৮/সি/১২) এলাকায় হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আঃ ওয়াদুদ এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

এসময় তার কাছ থেকে ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টেডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ বিষয়ে সাপাহারর থানায় একটি মামলা হয়েছে এবং আসামীকে থানায় হস্তান্তর করা  হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি হাপানিয়া বিওপির নায়েব সুবেদার আঃ মান্নান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন