ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাদির খুনিদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায়বি বিক্ষোভ মিছিল

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২১ ডিসেম্বর, ২০২৫,  1:45 PM

news image

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বাদ জুম্মা কাপাসিয়া তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। 

তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী।

মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর  নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামাতের আমির মাওলানা ফরহাদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার সাবেক সভাপতি নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ। 

বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক।তিনি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী কন্ঠ কোটি মানুষকে উজ্জীবিত করেছিলো। জীবিত হাদির চেয়ে মৃত হাদি আজ অনেক বেশি শক্তিশালী ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন