ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হাকালুকি হাওরে অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও জরিমানা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৫ জুন, ২০২৬,  4:31 PM

news image

এশিয়ার অন্যতম দেশের বৃহত্তম হাকালুকি হাওর, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ভূমিকা রেখেছেন জুড়ী উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে, মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নগদ ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনিরুজ্জামান। অভিযানে সহায়তা প্রদান করেন জুড়ী থানা পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকা। এছাড়াও পৃথক আরো একটি অভিযান চালিয়ে মাছ আহরণ ও সংরক্ষণের পাশাপাশি কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী পৃথকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। এর মধ্যে কাপড়ের রং মিশ্রিত আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে জব্দকৃত পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। প্রশাসনের এ উদ্যোগে উপকৃত পরিবারগুলো সন্তুষ্টি প্রকাশ করেন। 

উপজেলা প্রশাসন জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন