ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ময়লার ভাগাড়

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

২৭ জুন, ২০২৬,  8:13 PM

news image

কথায় আছে হাসপাতালে গেলে রোগী সুস্থ হয় কিন্তু সেই হাসপাতাল যদি হয় ময়লা, অপরিষ্কার অপরিচ্ছন্ন তার ময়লার ভাগাড় তাহলে তো রোগীদের অসুস্থ থাকারই কথা। 

২৭ই জুন শনিবার সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ঘুরে দেখা যায়, যেখানে সেখানে উৎকৃষ্ট নোংরা ময়লা আবর্জনা পড়ে আছে। যার ফলে দুর্গন্ধে আরো অসুস্থ হচ্ছে রোগীরা। এই অপরিচ্ছন্ন ময়লা আবর্জনা থেকে মশা মাছির দ্বারা ছড়াতে পারে বিভিন্ন ধরনের রোগ জীবাণু।

রোগীর আত্মীয় স্বজন এবং ভর্তিরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের কাছ থেকে জানা যায়, গত তিনদিনও কেউ এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসেনি,ষ। যার ফলে ময়লার ভাগাড় জমে গেছে। সুধী মহলের প্রশ্ন এখানে কি দ্বায়িত্বরত উর্ধতন কতৃপক্ষের অবহেলা নাকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মীর অবহেলা।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হচ্ছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন