ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১৬ জুন, ২০২৬,  1:11 PM

news image

জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে, এই স্লোগানকে, সামনে রেখে  রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওয়াতায়, সহযোগী- প্রতিষ্ঠান আরডিআরএস এর  আওতায়ধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রনহাট্রা চৌরংগী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬ ই জুন মঙ্গলবার সকাল ১০টায় স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড:একে এম সালাউদ্দিন টিম লিডার এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেইঞ্জ আরডিআরএস বাংলাদেশ,  হারভেস্ট প্লাস এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন, প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, মোহাম্মদ মজিবুর রহমান, মনিটরিং অফিসার , শেখ শরিফুল ইসলাম, হরিপুর এবং বালিয়াডাংগী উপজেলার দ্বায়িত্বরত আরডিআরএস কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তারা বলেন, দৈনন্দিন খাদ্যে জিংকের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, মেধা কমে যায় এবং অপুষ্টি ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য জিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। যার ফলে মা ও শিশু কিশোর-কিশোরীদের জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা পালন করছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন