ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ভুল করেছি ক্ষমা করে দেন— আটকের পর শিশু ধর্ষণকারী দিনমজুর অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মাদক সেবনের দায়ে যুবকের জেল-জরিমানা ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব কমলগঞ্জের কৃতী সন্তান মাহবুবুল পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ

হরিপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত মিলন মেলা স্থগিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০২ ডিসেম্বর, ২০২৫,  8:19 PM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের গোবিন্দ পুর জামরকালী পূজার ঐতিহ্যবাহী বার্ষিক মিলন মেলা এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না। উপজেলা প্রশাসনের নির্দেশে মেলাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ প্রদান করেন।

মেলাটি বাংলাদেশ–ভারত দু’দেশের সীমান্ত এলাকাবাসীর বহু বছরের সংস্কৃতি, সৌহার্দ্য ও সম্পর্কের প্রতীক হিসেবে পরিচিত। প্রতি বছর স্থানীয়ভাবে এই মেলা ঘিরে ব্যাপক প্রস্তুতি, ব্যবসা-বাণিজ্য, বিনোদন এবং দুই দেশের মানুষের সৌহার্দ্য বিনিময়ের পরিবেশ সৃষ্টি হতো। তবে চলতি বছর নিরাপত্তা, প্রশাসনিক বিবেচনা ও বিভিন্ন বৈধতার কারণে মেলা বন্ধ করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।

উপজেলা প্রশাসনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ভাতুরিয়া সীমান্তের মিলন মেলা আয়োজন স্থগিত রাখা হচ্ছে। নির্দেশনা অমান্য করে কেউ মেলাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, নিরাপত্তার স্বার্থে এটি যৌক্তিক সিদ্ধান্ত।‌ আবার কেউ বহু বছরের ঐতিহ্য বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। সীমান্ত এলাকার প্রবীণ বাসিন্দারা বলছেন, এই মিলন মেলা দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অনেক আত্বীয় স্বজন ভারতে আছে তাদের সাথে এবার সৌজন্য সাক্ষাৎ হবে না।

মেলাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী, বিনোদনপ্রেমী মানুষ এবং অঞ্চলের সংস্কৃতি অনুরাগীদের মধ্যে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে পুনরায় মেলা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হতে পারে।

অপরদিকে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভাতুরিয়া সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে।