ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হরিপুরে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

২৪ জুন, ২০২৬,  6:37 PM

news image

হরিপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

রোপা আমন, মরিচ, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, পেঁয়াজ বীজ (কন্দ), এয়ার ফ্লো মেশিন এবং বৃক্ষরোপণের চারাসহ বিভিন্ন আধুনিক কৃষি সামগ্রী এই কর্মসূচির আওতায় বিতরণ করা হচ্ছে। এ বছর উপজেলার মোট ৪,২৭২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা সুবিধার আওতায় আসছেন।

​​উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিবান্ধব সরকারের এই উদ্যোগের ফলে অঞ্চলের কৃষকরা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভবান হতে পারবেন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন হরিপুর উপজেলা কৃষি অফিসার সৈয়দ  শাহিনুর রহমান । তিনি বলেন, ​"বর্তমান সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনা করে এবার রোপা আমন ও পেঁয়াজ বীজের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া দিতে এয়ার ফ্লো মেশিন দেওয়া হচ্ছে। সঠিক নিয়মে এই উপকরণগুলো ব্যবহার করলে হরিপুরে ফসলের বাম্পার ফলন নিশ্চিত করা সম্ভব হবে।

কৃষি অফিস থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে তালিকার অন্তর্ভুক্ত সকল প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা সামগ্রী স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়া হবে। সরকারের এই সময়োপযোগী সহায়তায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন