ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হরিপুরে নবাগত ইউএনও এর সঙ্গে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মতবিনিময়

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০৮ ডিসেম্বর, ২০২৫,  1:41 AM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিজিবি প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রধান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্জ মো. জামাল উদ্দীন, সিনিয়র সহসভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আবু তাহের, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন আহমেদ, গণধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাবানা পারভীন, রিয়্যাক্টস ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অফিসার, রুমা বেগম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় হরিপুর উপজেলার বিভিন্ন সমস্যা, চাহিদা, চলমান উন্নয়নকাজ এবং প্রশাসনিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

নবাগত ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের দরজা সবসময় সবার জন্য খোলা। আপনাদের সহযোগিতা পেলে হরিপুরের উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। অর্পিত দায়িত্ব সঠিকভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, হরিপুরবাসীর কল্যাণে সমন্বিতভাবে কাজ করতে তিনি বদ্ধপরিকর এবং প্রশাসনের সেবা আরও গতিশীল করতে তিনি সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখবেন মতবিনিময় সভাটিকে স্থানীয় উন্নয়ন অগ্রগতির জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন