ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হরিপুরে জিংক ধান ব্রি-১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

১৪ জুন, ২০২৬,  5:04 PM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ভেটনা গ্রামে, ফরিদুল ইসলামের বাড়িতে রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওয়াতায় সহযোগী প্রতিষ্ঠান আরডিআরএস এর আওতায়ধীন ১৪ই জুন রবিবার জিংক ধান  ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, দৈনন্দিন খাদ্যে জিংকের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, মেধা কমে যায় এবং অপুষ্টি ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য জিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাঠ দিবসের শুরুতে বিকেল ৩টায় উপস্থিত ১৩৫ জন  কৃষক-কৃষাণীরা ব্রি ধান-১০২ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন