ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হরিপুরে কাঁচাবাজারের ঝাঁঝে বিপাকে খেটে খাওয়া মানুষ

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

২২ নভেম্বর, ২০২৫,  1:07 PM

news image

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন বাজার গুলোতে বেশ কয়েক দিন যাবত কাঁচা বাজারে উর্ধমুখী চড়াও দামে বিক্রি হচ্ছে নিত্যদিনের সবজি। শীতকালীন সবজির বাজারে উঠতে শুরু করলেও কমছেনা।

সবজির দাম এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। শুক্রবার হরিপুর উপজেলার বিভিন্ন বাজার গুলো ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০-১৭০টাকা, কাটালি বেগুন ১০০টাকা, ঢেরস ৫০-৬০ টাকা,আলু ৩০-৪০টাকা, পেয়াজ ১০০-১২০টাকা, বরবটি ৫০টাকা, বাধাকপি প্রতি পিচ ৩০টাকা, টমেটো ১৪০-১৫০টাকা, ফুলকপি ২৫-৩০টাকা, গাজর ৬০-৭০টাকা, কাচা পেঁপে ৩০টাকা, মুলা২৫-৩০টাকা।প্রতিদিনেই হু হু করে দাম বেড়েই চলছে কাঁচাবাজারে।

দিনমুজুর, আবু কালাম জানান, আমাদের দৈনিক ইনকাম তিনশত টাকা হলেও চাউল কেনার পর, সবজি বাজারে খরচ করতে হিমসিম হচ্ছে।

ভ্যান চালক আলমগীর হোসেন বলেন প্রতি নিয়ত ৪০০-৫০০ টাকা ইনকাম হলেও বর্তমানে যে কাঁচা বাজারে চড়া মূল্য আগে যদি ১কেজি কিনতাম এখন আধা কেজি করে কিনতে হচ্ছে। এভাবে বাজারের দ্রব্য মূল্য দিন দিন বাড়লে আমরা সাধারণ মানুষ কিভাবে বাঁচবে, একেই তো সংসার চালাতে হিমসিম তার মধ্যে আবার কাঁচা বাজারে সবজির উর্ধ্বমূখী দাম। এমন বাস্তবতায় সুধী মহলের অনুরোধ বাজার দ্রব্যমূল্যর উর্ধমূখীর সঠিক তদারকি করা একান্ত প্রয়োজন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন