ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

হবিগঞ্জে দাঁড়ানো ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় পিতা পুত্রের মৃত্যু

#

অপু আহমেদ রওশন (হবিগঞ্জ প্রতিনিধি)

১৭ মে, ২০২৬,  2:25 AM

news image

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শনিবার রাত সাড়ে ১০টার দিকে ধুলিয়াখাল বাইপাস সড়কের পোদ্দার বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা ও কোর্ট স্টেশন চাষীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাইয়ূম মিয়া (৫৫) এবং তাঁর ছেলে মোঃ জাকির (১৯)।

নিহতরা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধুলিয়াখাল বাইপাস সড়কের পোদ্দার বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিকল (নষ্ট) ট্রাকের পেছনে তাঁদের মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় মোটরবাইকটি ট্রাকের নিচে ডুকে পড়ে এতে সাইকেলটি  দুমড়েমুচড়ে যায় এবং তাঁরা দুজনেই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পিতা-পুত্রকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের  মৃত ঘোষণা করেন। ​"হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​একই সাথে পিতা ও পুত্রের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে  সুলতান মাহমুদপুর এলাকা এবং চাষীবাজারের ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

​এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন