নিশাত শাহরিয়ার
৩১ মে, ২০২৬, 6:49 PM
হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি
সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি। ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা।
নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফেরেন।
হজ অফিস জানায়, ফেরত আসা হজযাত্রীদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।
হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।
এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় (৩০ মে) থেকে। এটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।